8:31 pm, Saturday, 11 April 2026

সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেছেন, দেশের সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ হবো। আমাদের শিশুরা সুস্থ ও নিরাপদ থাকবে। টিকার কোনো রকম ঘাটতি হবে না।

রোববার (৫ এপ্রিল) সকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাম প্রতিরোধে দ্রুততার সঙ্গে টিকার সরবরাহ নিয়ে আন্তরিকতার সঙ্গে সরকার কাজ করছে। যেখানে ঘাটতি রয়েছে সেখানে দায়িত্ব নিয়ে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছি, কাজ চলছে। জনগণের সম্পৃক্ততার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

টিকাদান কর্মসূচিতে বিশ্বের কয়েকটি স্বাস্থ্য সংস্থা সহযোগিতা করছে।
এসময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা প্রশাসক নুরুল করীম ভুইয়া এবং সিভিল সার্জন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে হাম ও রুবেলা প্রতিরোধে বিভিন্ন টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ২৮ হাজার টিকা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে আগামী ১৫ দিন।

এ কার্যক্রমে গাজীপুর সদর, টঙ্গী, কোনাবাড়ি, কাশিমপুর, কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ ও পুবাইলের বিভিন্ন এলাকায় টিকাদান কর্মসূচি চলবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণের সনদপত্র বিতরন ও সমাপনী অনুষ্ঠান

সব শিশুর টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Update Time : 07:44:15 am, Sunday, 5 April 2026