4:28 am, Wednesday, 11 November 2026

সরকারের উচিত কারফিউ জারি করা: সুবর্ণা মুস্তাফা

অনলাইন ডেস্ক: অতিমারি করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে দিনকে দিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজকে করোনায় মৃত্যু শতক ছুই ছুই। সব দিক বিবেচনা করে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা কড়া লকডাউন চাইলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে প্রয়োজনে কারফিউয়ের পক্ষে তিনি। বুধবার এক ফেইসবুক পোস্টে তিনি লেখেন, লকডাউন আরও জোড়ালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে। করোনার সাম্প্রতিক ঢেউয়ে বিনোদন জগতের অনেকেই আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চিত্রনায়িকা কবরী, অভিনেতা মহসিন, কণ্ঠশিল্পী মিতা হকের মতো গুণী মানুষেরা। বর্তমানে চিকিৎসা নিচ্ছেন আলমগীর, ফরিদা পারভীন, চয়নিকা চৌধুরীসহ অনেকেই।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

সরকারের উচিত কারফিউ জারি করা: সুবর্ণা মুস্তাফা

Update Time : 06:42:17 pm, Thursday, 22 April 2021