11:04 pm, Monday, 19 January 2026

সর্বোচ্চ আয় করা কনসার্ট মুভি ‘ইরাস ট্যুর’

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে টেইলর সুইফটের কনসার্ট মুভি ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’। অগণিত সুইফটভক্ত ও সিনেমাপ্রেমী দর্শকের মাঝে তা ব্যাপক সাড়া ফেলেছে। ভ্যারাইটির এক প্রতিবেদন অনুসারে, সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ১৩ অক্টোবর শুক্রবার। কিন্তু বুধবার লস অ্যাঞ্জেলেস থেকে এক ঘোষণায় টেইলর সুইফট ভক্তদের জানিয়েছিলেন যে মুক্তির সময় কিছুটা এগিয়ে বৃহস্পতিবার রাতে হবে। ওই দিন সন্ধ্যা ৬টায় ২ হাজার ৭০০ থিয়েটারে কনসার্ট মুভিটির প্রিভিউ হয়। প্রিভিউ থেকে ইরাস ট্যুরের আয় হয়েছে ২৮ লাখ ডলার। ডেডলাইনের এক প্রতিবেদন অনুসারে, শুক্রবার সিনেমাটি ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করেছে।

ভ্যারাইটির প্রতিবেদন অনুসারে, উত্তর আমেরিকার ৩ হাজার ৮৫০টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’। তাছাড়া বিশ্বের আরো ৯০টি দেশের ৪ হাজার ১৫০টি ভেন্যুতে প্রদর্শিত হবে সিনেমাটি। হলিউডের বাইরের বাজার থেকে সিনেমাটি ৩-৫ কোটি ডলার আয় করতে পারে। আর সিনেমাটির মোট আয় ১৫-১৭ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভ্যারাইটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ১০ কোটি ডলার আয় করেছে। এ সিনেমার ডিস্ট্রিবিউটর এএমসি থিয়েটারের সূত্রে তথ্যটি নিশ্চিত করেছে ভ্যারাইটি। ফলে সবচেয়ে বেশি আয় করা কনসার্ট মুভিতে পরিণত হয়েছে ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’। এর আগে জাস্টিন বিবারের কনসার্ট মুভি ‘নেভার সে নেভার’ ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছিল। শুধু তাই নয়, টেইলর সুইফটের ইরাস ট্যুর চলতি বছরের সেরা ১০টি সিনেমার তালিকায় জায়গা করে নেবে বলে পূর্বাভাস দিয়েছে ভ্যারাইটি।

টেইলর সুইফটের সংগীত সফর ইরাস ট্যুর দারুণ জনপ্রিয়তা পেয়েছে। আগস্টে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে হওয়া তিনটি কনসার্ট এ সিনেমায় স্থান পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন স্বয়ং টেইলর সুইফট। পরিচালক স্যাম রেঞ্চ।

থিয়েটারে সিনেমাটি প্রদর্শনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছেন টেইলর সুইফট। এটিই সম্ভবত প্রথম সিনেমা, যেটি দেখার সময় থিয়েটারে দর্শকের মোবাইল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সুইফট তার ভক্তদের বলেছেন, তারা যেন কনসার্টের মতো করেই থিয়েটারে সিনেমাটি দেখে। ভক্তরা থিয়েটারে সিনেমাটি দেখার সময় ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, এমনকি নাচতেও পারবে।

Tag :
About Author Information

Sirajul Islam

সর্বোচ্চ আয় করা কনসার্ট মুভি ‘ইরাস ট্যুর’

Update Time : 08:32:06 am, Monday, 16 October 2023