7:13 am, Friday, 23 January 2026

সহকারী কোচ জাকির মৃত্যুতে শোকস্তব্ধ ঢাকা ক্যাপিটালস

ডেস্ক রিপোর্ট : বিপিএলের মাঠে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ঢাকা ক্যাপিটালস শিবিরে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর প্রায় ২০ মিনিট আগে অনুশীলন চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দলের সহকারী কোচ মাহবুব আলী জাকি।

ঘটনাস্থলেই দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিপিএল মাঠেই অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন এই অভিজ্ঞ কোচ।
দীর্ঘদিন দেশের ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে কাজ করা জাকির আকস্মিক মৃত্যুতে হতবাক খেলোয়াড় ও ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা। তার সঙ্গে দীর্ঘদিন কাজ করা ক্রিকেটারদের অনেকেই এই খবর বিশ্বাস করতে পারছেন না বলে জানিয়েছেন।

ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানায়, সহকারী কোচের এমন অকাল প্রয়াণে দল গভীরভাবে মর্মাহত। শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় ঢাকা জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, ঢাকা ক্যাপিটালস পরিবারের প্রিয় সহকারী কোচ হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আমাদের ছেড়ে চলে গেছেন। এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।

তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’

Tag :
About Author Information

Sirajul Islam

ষড়যন্ত্রকারীরা সক্রিয়, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন: মৌলভীবাজারের জনসভায় তারেক রহমান

সহকারী কোচ জাকির মৃত্যুতে শোকস্তব্ধ ঢাকা ক্যাপিটালস

Update Time : 09:11:42 am, Saturday, 27 December 2025