7:11 pm, Tuesday, 12 May 2026

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলিমের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে রোববারের প্রশ্নোত্তর টেবিলে বিষয়টি উত্থাপিত হয়।
লিখিত জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) কর্তৃক এআই প্রশিক্ষণ, তথ্যবিষয়ক নীতি সহায়তা এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বর্তমানে প্রতি মাসে ঢাকার বাইরে চারটি এবং ঢাকায় দুটি কর্মশালা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।
এ ছাড়া প্রতি মাসে অন্তত একটি করে কর্মশালা সাংবাদিক নেতাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে।
মন্ত্রী জানান, ভুয়া সংবাদ ও অপপ্রচার রোধে তথ্য অধিদপ্তর থেকে ২২টি ফটোকার্ড এবং গুজব প্রতিরোধবিষয়ক ১০টি তথ্যবিবরণী বিভিন্ন জাতীয় দৈনিক ও নিউজ পোর্টালে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।

ফ্যাক্ট-চেকিং সংস্থা ও মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনাসভা ও সেমিনার আয়োজনের প্রস্তুতি চলছে।
সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের সুযোগ-সুবিধা সংক্রান্ত খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার লক্ষ্যে ১৯৭৪ সালে প্রণীত ‘প্রেস কাউন্সিল অ্যাক্ট’ যুগোপযোগী করে একে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সংশোধনের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ ২০২৬ পর্যন্ত মোট ১ হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত এবং নিহত সাংবাদিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের ৭৩ লাখ ২৬ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। ২০২৬ সালের রমজান মাসে দুই হাজার সাংবাদিক পরিবারের মধ্যে এক কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলে বর্তমানে আটটি অভিযোগ বিচারাধীন রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সংক্ষুব্ধ ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী অভিযোগ দায়ের করতে পারেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অপসাংবাদিকতা রোধে ইতোমধ্যে দেশের ৩২টি জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে প্রেস কাউন্সিল।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার একজন মানবিক, দূরদর্শী ও কর্মঠ প্রশাসকের বিদায়

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা-ডাটাবেইজ তৈরি করছে সরকার: তথ্যমন্ত্রী

Update Time : 10:32:09 am, Sunday, 19 April 2026