10:03 am, Sunday, 7 December 2025

সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন

ডেস্ক রিপোর্ট : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন। আজ বুধবার ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি রাজধানী আস্তানায় সাংহাই জোটভুক্ত দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

৯ সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও),যা মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

এর স্থায়ী সদস্যরা হলো; এই বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও নতুন সদস্য রাষ্ট্র ইরান।

এই বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-এর এসসিও শীর্ষ সম্মেলনে বেলারুশ এর সদস্য হবে বলে জানানো হয়।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’

ক্রেমলিন বলেছে, পুতিন শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছেন

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

সাংহাই জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন

Update Time : 08:05:06 am, Wednesday, 3 July 2024