5:49 am, Monday, 8 June 2026

সাকিব এখন দেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী

ক্রীড়া ডেস্ক :: সাকিব আল হাসান এখন ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী। বিশ্বসেরা অলরাউন্ডার এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে।

সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করার মাধ্যমে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ওয়ানডে ফরমেটে ২১৮ ম্যাচে ২৬৯ উইকেট নিয়ে এতদিন শীর্ষে ছিলেন পেসার মাশরাফি। সাকিব পাঁচ ম্যাচ কম খেলেই (২১৩ ম্যাচ) ২৭০ উইকেট পার করে ফেলেছেন।

এই তালিকায় সাকিব আর মাশরাফির পর কেবল একজনের দুই শ’র বেশি উইকেট আছে। তিনি হলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। ১৫৩ ম্যাচে তার উইকেট সংখ্যা ২০৭টি।

পরের দুটি অবস্থান দুই পেসার রুবেল হোসেন আর মোস্তাফিজুর রহমানের। রুবেল ১০৪ ম্যাচ নিয়েছেন ১২৯ উইকেট। মোস্তাফিজ ৬৭ ম্যাচেই ১২৪ উইকেট।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সাকিব এখন দেশের সর্বোচ্চ ওয়ানডে উইকেট শিকারী

Update Time : 07:01:26 am, Saturday, 17 July 2021