9:17 pm, Tuesday, 13 October 2026

সাগরে লঘুচাপ সৃষ্টি, গভীর নিম্নচাপের আভাস

ডেস্ক রিপোর্ট : বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ বা গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।

আজ বৃহস্পতিবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হবে। তবে বাংলাদেশের ভয়ের কিছু নেই।

লঘুচাপটি কবে নাগাদ নিম্নচাপ বা গভীর নিম্নচাপে রূপ নিতে পারে এমন প্রশ্নে আব্দুর রহমান কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘আপাতত আমরা লঘুচাপ ঘনীভূত হওয়ার কথা বলছি। নিম্নচাপ বা গভীর নিম্নচাপ নিয়ে তথ্য পরে জানানো হবে।’

এদিকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

৯বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

সাগরে লঘুচাপ সৃষ্টি, গভীর নিম্নচাপের আভাস

Update Time : 08:27:54 am, Thursday, 17 November 2022