9:25 pm, Sunday, 19 April 2026

সাগর নন্দিনী-২ এখন ঝুঁকিমুক্ত : ফায়ার সার্ভিস

ডেস্ক রিপোর্ট:ঝালকাঠির সুগন্ধা নদীতে নোঙর করে থাকা সাগর নন্দিনী-২ জাহাজে দ্বিতীয় দফায় বিস্ফোরণে লাগা আগুন দীর্ঘ ১১ ঘণ্টা পর নিভেছে। এটি এখন বিস্ফোরণের ঝুঁকিমুক্ত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (০৪ জুলাই) সকালে এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, সাগর নন্দিনী-২ নামের জাহাজটিতে প্রথম গত ১ জুলাই বেলা ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটে। তখন আমাদের বেশ কয়েকটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেই ভ্যাসেলটি থেকে চারলাখ লিটার পেট্রোল ও ডিজেল অপসারণের লক্ষে সাগর নন্দিনী-৪ নামক অপর একটি ট্যাংকার সেখানে আসে। বিআইডব্লিউটিএ থেকে আমরা জানতে পেরেছি ২৫ হাজার লিটার জ্বালানি তেল অপসারণ করার পর আবারো বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাগর নন্দিনী-২ নামের জাহাজটিতে।

কর্নেল তাজুল বলেন, এ জায়গাটা এখন নিরাপদ। আগুন নেভাতে আমরা যে পরিমাণ ফোম মিশ্রিত পানি ওখানে ব্যবহার করেছি, তাতে পর্যাপ্ত ফোম রয়েছে ভ্যাসেলটিতে। জাহাজের ভেতরে তেল সংরক্ষণের বিভিন্ন কমপার্টমেন্ট থাকে, ওখানে গ্যাস সৃষ্টি হয় বা বায়ু শূন্য হয়ে আবারো বিস্ফোরণ হতে পারে। তবে আমরা মনে করছি, পর্যাপ্ত ফোমের কারণে জায়গাটি বিস্ফোরণের আওতামুক্ত।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে নৌবাহিনী, কোস্টগার্ডসহ আমাদের ১২টি ইউনিট ছিল। আমাদের সিস্টেম অনেক ছিল, তবুও আমরা পানি দিয়ে আগুন নির্বাপণ করতে পারছিলাম না। সবসময় ফোম দিয়ে আগুন নির্বাপণ করার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি।

উল্লেখ্য, গত ১ জুলাই সুগন্ধা নদীতে নোঙর করা সাগর নন্দিনী-২ জাহাজের ইঞ্জিনরুমে বিস্ফোরণে চারজন নিহত ও পাঁচজন দগ্ধ হন। সেই উদ্ধার অভিযান শেষ করে তেল অপসারণের সময় গতকাল সন্ধ্যায় আবারো বিস্ফোরিত হয়। এতে ১২ জন পুলিশ সদস্যসহ মোট ১৪ জন দগ্ধ হয়েছেন। দুই দফায় বিস্ফোরণে এই জাহাজে ১৯ জন দগ্ধ এবং চারজন নিহত হন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সাগর নন্দিনী-২ এখন ঝুঁকিমুক্ত : ফায়ার সার্ভিস

Update Time : 07:53:05 am, Tuesday, 4 July 2023