8:57 pm, Saturday, 10 October 2026

‘সাজিদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছে’, বিতর্কের মাঝে বললেন সৃজিতা

বিনোদন ডেস্ক : বিগ বসের প্রথম বাতিল প্রতিযোগী অভিনেত্রী সৃজিতা দে। সলমন খানের শো-এর ১৬ নম্বর সিজন বেশ সরগরম শুরু থেকেই। এত দিন রিয়্যালিটি শো-এর ভিতরে কী কী হয়েছে ঘরের বাইরে বেরিয়ে এসে সেই বিষয়ে মুখ খুললেন সৃজিতা। একাধিক প্রসঙ্গে কথা বলার পাশাপাশি সাজিদ খানকে নিয়েও মন্তব্য করেন তিনি।

একসময় ‘মিটু’-এর অভিযোগে জড়িয়েছিলেন সাজিদ। বিগ বসের ঘরেও তাঁকে নিয়ে নারীকুলের মধ্যে সংশয় রয়েছে। তবে সৃজিতা জানিয়েছেন, সাজিদ খানের সঙ্গে আগে থেকেই যোগাযোগ ছিল তাঁর। অভিনেত্রীর কথায়, সাজিদ বিগ বস-এ আছেন। তাই অনেকের মুখেই নানা মন্তব্য শোনা যাচ্ছে। ঘরের বাইরেও বিভিন্ন বিতর্ক চাউর হচ্ছে, ‘কিন্তু আমি বলব এ কদিন তো কাটালাম সবার সঙ্গে। সাজিদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছে।’

বিগ বস ১৬-এর এই প্রাক্তন প্রতিযোগী জানিয়েছেন, তাঁর প্রেমিকের সঙ্গে সাজিদের খুব ভালো সম্পর্ক। সৃজিতার কথায়, ‘আমার প্রেমিক যে জার্মানিতে থাকে সে কথা জানতেন সাজিদ। জার্মানি নিয়ে সাজিদের অগাধ জ্ঞান। আমরা একসঙ্গে কত আড্ডা দিয়েছি। বলিউড এবং সিনেমার ইতিহাস নিয়ে কথা বলেছি। খুব ভালো লেগেছে সত্যি।’

বলিউডের একাধিক অভিনেত্রী মডেল এবং সাংবাদিক পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে ‘মিটু’ নিয়ে সরব হয়েছেন। সালোনি চোপড়া, ব়্য়াচেল হোয়াইট থেকে করিশ্মা উপাধ্যায় সহ ৯ নারী সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। তবে সৃজিতার মুখে সাজিদকে নিয়ে অন্য সুর।

Tag :
About Author Information

Sirajul Islam

‘সাজিদের সঙ্গে বেশ ভালোই সময় কেটেছে’, বিতর্কের মাঝে বললেন সৃজিতা

Update Time : 06:04:43 am, Thursday, 20 October 2022