5:06 pm, Thursday, 12 March 2026

সাদিও মানের জোড়া গোলে নাসরের জয়

ডেস্ক রিপোর্ট ::দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই জয় পেয়েছে আল নাসর। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আরেক তারকা সাদিও মানে। তিনি করেছেন জোড়া গোল। এ দিকে হারের সঙ্গে লাল কার্ডের খড়গে পড়েছে প্রতিপক্ষ আল ফায়হা।

শুক্রবার (১৯ এপ্রিল) রাত ৯টায় সৌদি প্রো লিগের ম্যাচে মাঠে নামে আল নাসর ও আল ফায়হা। ম্যাচটিতে ৩-১ গোলে জয় পায় নাসর। জয়ের ম্যাচে সাদিও মানের জোড়া গোলের পাশাপাশি এক গোল এসেছে আবদুল্লা আল-আমরির থেকে। আর ফায়হার হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাশন সাকালা।

ম্যাচের মাত্র ৬ মিনিটে ধাক্কা খায় নাসর। সাকালার গোলে এগিয়ে যায় ফায়হা। এরপরে ৬৬ মিনিট ধরে লিড নিয়ে এগিয়ে যায় দলটি। তবে ৭২ মিনিটে নাসর ডিফেন্ডার আমরির গোলে সমতা ফেরে।

এরপরে আলো কেড়ে নেন সাদিও মানে। সেনেগাল তারকা ৬ মিনিটের ব্যবধানে করেন জোড়া গোল। আর তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই ম্যাচে হারের পাশাপাশি লাল কার্ডের খড়গে পড়েছে আল ফায়হা। দলটির হয়ে গোল করা সাকালা লাল কার্ড দেখেন ম্যাচের ৮৮ মিনিটে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

সাদিও মানের জোড়া গোলে নাসরের জয়

Update Time : 07:39:26 am, Saturday, 20 April 2024