মশাহিদ আহমদ :: প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম.সাইফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি এম, নাসের রহমান ও তাঁর সহধর্মিণী জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসেরসহ তাদের পরিবারের রোগ মুক্তি কামনায় মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদে বাদ জোহর দোয়া ও শিরনি বিতরন করা হয়েছে আজ ১০ জুলাই। তাদের আশু সুস্থতা কামনায় দোয়া করেন- মসজিদের ইমাম। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম মযুন, সিনিয়র সহ-সভাপতি ও থানা বিএনপি‘র সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম রিপন। থানা বিএনপি‘র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম। পৌর বিএনপি‘র সভাপতি অলিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মমসাদ আহমদ, সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, ১ম যুগ্ন সাধারণ সম্পাদক সারওয়ার মজুমদার ইমন, যুগ্ন সাধারণ সম্পাদক সালাম আহমদ জিতু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হক চৌধুরী মোস্তাক, প্রচার সম্পাদক মোঃ রোজাউল করিম রেজাসহ নয় ওয়ার্ডের নেতিৃবৃন্দ। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, থানা যুবদলের আহবায়ক হাফেজ মাহফুজ আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক আমির আহমদ, পৌর যুবদলের আহবায়ক শিফন আহমদ, সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলু আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল‘র সাধারণ সম্পাদক জি.এম.মুক্তাদির রাজু, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান নুমেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাফিউল আহমেদ জোসেফসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতিৃবৃন্দ। জানা গেছে- করোনার উপসর্গে নিয়ে গত ৮ জুলাই রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাদের ভর্তি করা হয়। সেখানে তারা আইশোলেশনে আছেন। তাদের আশু সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে আজ বিশেষ দোয়া করা হয়।
10:43 pm, Monday, 10 August 2026
News Title :
সাবেক এমপি এম নাসের রহমান ও তার পরিবারের রোগ মুক্তিকামনায় দোয়া ও শিরনি বিতরন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:30:14 am, Saturday, 10 July 2021
- 805 Time View
Tag :
Popular Post




























