9:16 am, Sunday, 7 December 2025

সাবেক প্রেমিকাকে স্মরণ করে যা বললেন মিঠুন

ডেস্ক রিপোর্ট ::বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের কথা প্রকাশ্যে আনলেন। এক সময়ে মন ভেঙেছিল অভিনেতার। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মনখারাপ ছিল।

সেই প্রসঙ্গেই নিজের অতীতের কথা স্মরণ বলেন, ”এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তারপর আরও বড় তারকা হলাম’। ”

মিঠুন আরও বলেন, “একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’। ”

এটা শুনে মেয়েটি কিছুটা আস্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন। মেয়েটি বলেছিলেন, “আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। ”

উত্তরে মিঠুন বলেছিলেন, “তুমি এ সব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হত না। ”

বিখ্যাত হওয়ার আগে ছবির দুনিয়ায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। আর সেই সময়েই মন ভেঙেছিল তার।

Tag :
About Author Information

Sirajul Islam

কৃষক বাঁচলে দেশ বাঁচবে- উদ্যোগতা কুতুব উদ্দিন চৌধুরী কুলাউড়ায় কৃষি মেলায়

সাবেক প্রেমিকাকে স্মরণ করে যা বললেন মিঠুন

Update Time : 07:20:35 am, Monday, 13 May 2024