4:31 pm, Saturday, 13 December 2025

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য- আফতাব চৌধুরী

সালেহ আহমদ (স’লিপক): বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। পুণ্যভূমি সিলেট অঞ্চল সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সকল ধর্ম বর্ণের মানুষের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ইসলামিক ফাউণ্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী এ কথাগুলো বলেন।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের উপ-পরিচালক মোঃ আনোয়ারুল কাদির।

ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা সৈয়দ ফখরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেট এর সহকারি পরিচালক আলমান হোসেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আরাফাত হোসেন।

আলোচনা সভায় বক্তারা সিলেট অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন

সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য- আফতাব চৌধুরী

Update Time : 11:18:56 am, Thursday, 13 November 2025