3:50 am, Wednesday, 14 January 2026

সারাদেশে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী অকৃতকার্য

ডেস্ক রিপোর্ট : চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৪৩ হাজার ৮৪৯ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে দেখা যায়, সকল বোর্ড মিলিয়ে মোট অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে পাস করেছে, ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এ ছাড়াও এ বছর পাসের হার ৯৩. ৫৮ শতাংশ। সব বোর্ড মিলিয়ে মোট জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থী।

এর আগে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই শিক্ষার্থীদের জন্য ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানার সুযোগ উন্মুক্ত হয়।

এ বছর এসএসসি ও সমমানের ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ১২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৯৪ দশমিক ৭১ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯৪ দশমিক ৮০ শতাংশ, সিলেট বোর্ডে ৯৬ দশমিক ৭৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯১ দশমিক ১২ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৫২ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯৬ দশমিক ২৭ শতাংশ, যশোর বোর্ডে ৯৩ দশমিক ০৯ শতাংশ, মাদরাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ।

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন, কুমিল্লায় ১৪ হাজার ৬২৬ জন, চট্টগ্রামে ১২ হাজার ৭৯১ জন এবং বরিশালে ১০ হাজার ২১৯ জন, রাজশাহীতে ২৭ হাজার ৭০৯ জন, ময়মনসিংহে ১০ হাজার ৯২ জন, ঢাকায় ৪৯ হাজার ৫৩০ জন, যশোরে ১৬ হাজার ৪৬১ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পাবনার তানভীর

সারাদেশে ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী অকৃতকার্য

Update Time : 08:40:48 am, Thursday, 30 December 2021