সালেহ আহমদ ::হবিগঞ্জ জেলার নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালামকে প্রাণ নাশের হুমকি ও সাবেক সভাপতি এবং বর্তমান নির্বাহী কমিটির সদস্য আশাহিদ আলী আশার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নবীগঞ্জ প্রেসক্লাব।
বুধবার (৫ জুন) নবীগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি এম.এ আহমদ আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রেরিত এক বার্তায় সংগঠনের সিনিয়র দুই সাংবাদিককে হয়রানী ও হুমকির প্রতিবাদ জানিয়ে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
সাংবাদিক হয়রানির প্রতিবাদে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি এক নিন্দা প্রস্তাব গ্রহণ করেন। এসময় উপস্থিত থেকে নিন্দা প্রস্তাবে সমর্থন করেন সহ-সভাপতি এম.এ মুহিত, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, নির্বাহী সদস্য সাবেক সভাপতি রাকিল হোসেন, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাবেক সহ-সভাপতি এম. মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক 




























