1:38 am, Sunday, 15 March 2026

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

আজ সোমবার (১ মে) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘুড়কা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনই অ্যাম্বুলেন্সের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন পঞ্চগড়ের রানু খাতুন (৩০)।

সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রংপুর থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকায় যাচ্ছিল। পথিমধ্যে ঘুরকা জোড়া ব্রিজ এলাকায় বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুইজন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে ইটালী প্রবাসীর বাগান বাড়ীতে দুর্বৃত্তের আগুন : নিরাপত্তা চান ইটালী প্রবাসী

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

Update Time : 01:13:25 pm, Monday, 1 May 2023