1:24 am, Monday, 19 January 2026

সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জ মহাসড়কে কয়েকদিনের তুলনায় যানজট একটু কমেছে। নলকা সেতুর পূর্বপাশে একটি লেন থাকায় এ যানজটের সৃষ্টি হয়। তবে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে এখনো থেমে থেমে যানজট রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সিরাজগঞ্জের মহাসড়কের সয়দাবাদ থেকে ঝাঐল ওভারব্রিজ পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এ ছাড়া ঝঐল ওভারব্রিজ থেকে নলকা পর্যন্ত থেমে থেমে যানজট রয়েছে।

নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। হাটিকুমরুলে তিনটি মহাসড়ক মিলিয়ে প্রায় ২০ কিলোমিটার থেমে থেমে যানজট রয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজট রয়েছে।

বুধবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, নলকা সেতুর পশ্চিম সড়কের সংস্কারকাজ চলমান থাকায় যে লেনটি বন্ধ ছিল, সেটি আপাতত চালু করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফলে মহাসড়কের যানজট ও ধীরগতি কিছুটা কমে এসেছে।

তবে নলকা সেতু এলাকায় কিছুটা যানজট ও ধীরগতি রয়েছে জানিয়ে তিনি বলেন, মহাসড়ক উন্নীতকরণের কাজ চলায় কড্ডার মোড় এলাকা থেকেই মহাসড়কের কোথাও কোথাও খুবই ধীরগতিতে যান চলাচল করছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। প্রতিদিনই রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করলেও উন্নয়নমূলক কাজ চলায় এ সমস্যা হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সিরাজগঞ্জ মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

Update Time : 05:38:42 am, Thursday, 17 March 2022