9:52 am, Tuesday, 21 April 2026

সিলেটগামী পারাবত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৩ কমিটি

স্টাফ রিপোর্টার : ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পাওয়ারকারে অগ্নিকাণ্ডের কারণে ৪ ঘণ্টা বন্ধ ছিল সিলেট-ঢাকা রেল যোগাযোগ। তবে ক্ষতিগ্রস্ত ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর শনিবার বিকাল ৫টা থেকে সিলেট-ঢাকা রেল যোগাযোগ পুনরায় চালু হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসকের তদন্ত কমিটির পর আরও দুটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে বিভাগ। প্রতিটি কমিটির চারজন করে সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আগামী তিনদিনের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের মহা ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন।

এদিন দুপুর পৌনে ১টায় শমশেরনগর রেলস্টেশ ও মনু রেলস্টেশনে মাঝামাঝি পতনউষারের ডাকবেল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও শীতাতপ নিয়ন্ত্রিত দুটিসহ ৩টি বগি পড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের সাথে সাথেই সকল যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে চলে যাওয়ায় কেউ হতাহত হননি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর সাড়ে ১২টায় শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত ঘটে। এরপর প্রায় ৪ কিলোমিটার অতিক্রম করার পর ট্রেন থামানো হয়। তখন যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় যান। তৎক্ষণাত কর্তৃপক্ষ আগুন লাগা ৩টি বগি বিচ্ছিন্ন করে দেন। তখন ট্রেনের জেনারেটর বগি ও পার্শ্ববর্তী যাত্রীবাহী বগিতে আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে ঘটনার প্রায় ১ ঘণ্টা পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ট্রেনের ক্ষতিগ্রস্ত ৩টি বগি ব্যতিত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনার পর সিলেট-আখাউড়া রেলসেকশন বন্ধ থাকায় বিকাল ৫টা পর্যন্ত সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে কুলাউড়া স্টেশনে নিয়ে আসার পর বিকাল ৫টা সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শমসরেনগর রেলওয়ে স্টেশন মাস্টার জামাল হোসেন।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

সিলেটগামী পারাবত ট্রেনে আগুনের ঘটনা তদন্তে ৩ কমিটি

Update Time : 09:20:50 am, Sunday, 12 June 2022