2:59 pm, Friday, 10 April 2026

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে ফখরুলের উদ্বেগ প্রকাশ

ডেস্ক রিপোর্ট :: সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভয়াবহ বন্যা ও নদী ভাঙন মোকাবিলায় সরকারের কার্যকর কোন পদক্ষেপ না থাকায় বিভিন্ন অঞ্চলের বন্যা কবলিত মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সিলেট ও উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতিতে ও নদী ভাঙনে গ্রামের পর গ্রাম, বাড়ি-ঘর, শিক্ষা প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়েছে। ফসলি জমি ডুবে জনজীবন বিপর্যস্ত।

বিএনপির মহাসচিব বলেন, নদী ভাঙনে গৃহহারা মানুষ খাদ্য, বস্ত্র ও চিকিৎসার অভাবে দুর্বিষহ অবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে অথচ সরকারের তরফ থেকে কোন জরুরি তৎপরতা নেই। জনগণের প্রতি বর্তমান গণবিরোধী সরকারের কোন দায়িত্ববোধ নেই বলেই অসহায় মানুষকে সাহায্য না দিয়ে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।

অবিলম্বে সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রামসহ দেশের যে সব অঞ্চল বন্যা ও নদী ভাঙনের কবলে পড়েছে, সে সব এলাকায় জরুরি ভিত্তিতে সরকারি ত্রাণসামগ্রী পৌঁছানোর দাবি জানান বিএনপির মহাসচিব।

একইসঙ্গে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীসহ সচ্ছল ও বিত্তবান মানুষকেও দ্রুততার সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উদাত্ত আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে ফখরুলের উদ্বেগ প্রকাশ

Update Time : 02:27:43 pm, Friday, 17 June 2022