3:46 am, Monday, 13 July 2026

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু, হাসপাতালে ১০৩

সিলেট প্রতিনিধি :: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সেই সাথে হাসপাতালে আরও ১০৭জন চিকিৎসাধীন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৭জন। এছাড়া নতুন করে আরও ৬১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সিলেটের ৩৮, সুনামগঞ্জ ১২ ও মৌলভীবাজারে আরও ১১জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৫ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৩৯১জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১২৫জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ৩৫জন। বুধবার (৩১ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বুধবার (৩১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৭ হাজার ৩৯১জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৭০৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৫০জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

সিলেটে করোনায় আরও ২জনের মৃত্যু, হাসপাতালে ১০৩

Update Time : 08:23:31 am, Wednesday, 31 March 2021