সিলেট প্রতিনিধি: সিলেট শহরে অরাজনৈতিক ছাত্র সংসদের সভাপতি সাফিয়ান আহমেদ চৌধুরীর বাড়িতে ঢুকে চরম তাণ্ডব ও লুটপাটের চেষ্টা চালিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। গতকাল ২৩ জানুয়ারী দুপুরে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের হাত থেকে বাড়ি বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সাফিয়ানের মা জুবেদা ইয়াসমিন চৌধুরী। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে; চিকিৎসকরা জানিয়েছেন, হামলায় তাঁর ডান হাত ও মুখের হাড় মারাত্মকভাবে ভেঙে গেছে। বিগত ১৫ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দে শব্দদূষণের প্রতিবাদ করায় এবং বিগত ১৩ অক্টোবর ২০২২ খ্রিষ্টাব্দে সাফিয়ানের ওপর নৃশংস হামলার পর থেকেই এই পরিবারের ওপর ক্ষিপ্ত ছিল স্থানীয় একটি মহল। বিগত ১৬ ডিসেম্বর ২০২২ খ্রিষ্টাব্দে (বিজয় দিবস) উদযাপনের অজুহাতে স্থানীয় প্রভাবশালী নেতা জাহাঙ্গীর আলম ও তার বাহিনী সাফিয়ানের পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। পরিবারটি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এবং এই জুলুমের বিরুদ্ধে থানায় ও ফেসবুকে সোচ্চার হলে সন্ত্রাসীরা আরও হিংস্র হয়ে ওঠে। জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সশস্ত্র ক্যাডার বাহিনী সাফিয়ানের খোঁজে তাঁর বাড়িতে হানা দেয়। সাফিয়ানকে না পেয়ে তারা ঘরের আলমারি, টেলিভিশন ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। এ সময় সাফিয়ানের মা বাধা দিলে এবং ভাঙচুর থামাতে অনুরোধ করলে, সন্ত্রাসীরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে তাঁকে রক্তাক্ত ও অচেতন করে ফেলে রেখে যায়। প্রতিবেশীরা এগিয়ে এলে জাহাঙ্গীর আলমের বাহিনী পুরো পরিবারকে কেটে টুকরো করার এবং নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
1:45 am, Monday, 17 August 2026
News Title :
সিলেটে কলেজ ছাত্রের বাড়িতে সন্ত্রাসী তাণ্ডব: বাঁধা দেওয়ায় মাকে পিটিয়ে হাত-মুখ ভেঙে দিল দুর্বৃত্তরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:09:00 pm, Tuesday, 24 January 2023
- 72 Time View
Tag :
Popular Post





























