3:58 am, Wednesday, 15 July 2026

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট::আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী প্রচারণা শুরু করতে সিলেটে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৩৩ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।

দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে শেখ হাসিনা গাড়িবহর নিয়ে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন। পরে বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদরাসা ময়দানে জেলা ও মহানগর আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রধানমন্ত্রীর ভাষণের জন্য আলিয়া মাদরাসা ময়দানে প্রস্তুত রয়েছে সভামঞ্চ। ইতোমধ্যে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।

প্রধানমন্ত্রীর সমাবেশে অন্তত ৪০০ অতিথির জন্য মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ছাড়াও জেলা-উপজেলা ও পৌরসভার জনপ্রতিনিধি এবং বর্তমান সংসদ সদস্য প্রার্থীরা থাকবেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাও থাকছেন বলে দলীয় একাধিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের বিভিন্ন বাহিনীর অন্তত ২৫টি ইউনিটের সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। প্রায় চার হাজারের অধিক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার মো. জাকির হোসেন খান।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Update Time : 06:54:23 am, Wednesday, 20 December 2023