7:26 am, Thursday, 16 July 2026

সিলেটে ভয়ঙ্কর করোনা, আরও ২জনের মৃত্যু

সিলেট প্রতিনিধি :: সিলেট ভয়ঙ্কর রূপ নিয়েছে করোনা ভাইরাস। করোনায় সিলেটে বাড়ছে প্রাণহানী। মহামারি করোনায় আক্রান্ত হয়ে একদিনে প্রাণ হারিয়েছেন আরও ২ জন। আর ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৭৩ জন। যার মধ্যে ৫২ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৭ জন। বুধবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ৭৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ৫২ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ৫ জন ও সিলেট ওসমানী মেডিক্যালে আরও ১০ জনের করোনা সনাক্ত হয়।

নতুন এই ৭৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৪৮৭ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭২০ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৩৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৯৪ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৩৭ জন। এরমধ্যে সিলেটের ১১৯, মৌলভীবাজারের আরও ১৫ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৮৮৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৩৭৭ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩০ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫০ জন। এরমধ্যে সিলেট জেলায় ২২৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ৮ জন।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তাদের মধ্যে ১ জন সিলেটের এবং অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৪১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৬৮ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত; শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পুরস্কৃত

সিলেটে ভয়ঙ্কর করোনা, আরও ২জনের মৃত্যু

Update Time : 11:33:41 am, Wednesday, 28 April 2021