3:54 pm, Thursday, 19 February 2026

সিলেটে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীর টিলাগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান পুড়ে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক।

স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে আটটার দিকে টিলাগড় ময়মুন্নেছা মার্কেটের ‘জেন্টস ফ্যাশন’ নামের ওই দোকানে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে আগুনে ভস্মীভূত হয় ওই কাপড়ের দোকানের সব মালামাল।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন।

দোকানের মালিক সাগর আহমেদ সৈকত জানান, সকাল সাড়ে আটটার দিকে তার দোকানে আগুনের সূত্রপাত হয়। সকাল নয়টার দিকে স্থানীয়দের মাধ্যমে তিনি দোকানে অগ্নিকাণ্ডের খবর পান। এর ১০ মিনিট পর ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তার দোকান পুড়ে যায়। এতে তাঁর দোকানের এসি, ডেকোরেশন, কাপড়সহ সব মালামাল পুড়ে প্রায় পনের লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

বাণিজ্য-জ্বালানি খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল

সিলেটে ভয়াবহ আগুন, ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

Update Time : 11:44:36 am, Wednesday, 19 January 2022