4:41 pm, Thursday, 12 March 2026

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

সিলেট প্রতিনিধি:: সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে ১৭ বোতল ভারতীয় মদ ও ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জি গোইট সংলগ্ন চা-বাগান এলাকায় এ অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলমসহ সঙ্গীয় ফোর্সরা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পরিত্যাক্ত অবস্থায় ১৭ বোতল ভারতীয় মদ এবং নগদ ৩ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা মদ ও টাকা ফেলে পালিয়ে যায়।

সিলেটের জৈন্তাপুর মডেল থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া মদ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। মামলা দায়েরক্রমে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় কৃষি জমির মাটি কাটায় ২ লাখ টাকা জ’রি’মা’না

সিলেটে যৌথবাহিনীর অভিযানে টাকাসহ মদের চালান উদ্ধার

Update Time : 07:31:29 am, Sunday, 15 September 2024