6:55 am, Wednesday, 18 February 2026

সিলেটে সকল রেকর্ড ভেঙ্গে করোনায় ২২ জনের প্রাণহানি

সিলেট প্রতিনিধি :: দানব করোনায় সিলেটে শেষ ২৪ ঘণ্টায় চার জেলায় মিলে করেকর্ড ২২ জনের প্রাণহানি হয়েছে। যা অতীতে কোনদিন হয়নি। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৭ জনের। এ সময়ে নতুন মৃত্যুবরণকরাদের সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জ ২ জন, মৌলভীবাজারে ১ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

একই সময়ে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১৯১৭ টি। সে হিসেবে শনাক্তের হার ২৯ দশমিক ০৬ শতাংশ।

এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ২৭৬ জন, সুনামগঞ্জে ৬৩, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ১১৪ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৪৭ শত ১১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৫ হাজার ২ শত ১১ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪ শত ৭৫ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬ শত ৮৪ জন, মৌলভীবাজারে ৬ হাজার ৭ শত ৩০ জন। আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ হাজার ৯ শত ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৮৪৪ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৬২০ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪২ জন, মৌলভীবাজারে ৬৬ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৫৭ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৭১৫ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮২ জন।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে সকল রেকর্ড ভেঙ্গে করোনায় ২২ জনের প্রাণহানি

Update Time : 11:24:54 am, Wednesday, 11 August 2021