1:37 pm, Tuesday, 13 October 2026

সিলেট থেকে আজকে যুদ্ধ শুরু হলো : ফখরুল

অনলাইন ডেস্ক::দেশে গণতন্ত্র ফেরাতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুদ্ধ আজকে সিলেট থেকে শুরু হলো বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে শনিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি এ মন্তব্য করেন।

এর আগে সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘এই সিলেট থেকেই মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। সেখান থেকে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। আজকে এই সৈরচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং গণতন্ত্র ফেরাতে এই সিলেট থেকেই আবার যুদ্ধ শুরু হলো।’

তিনি বলেন, ‘গত ১৪ বছর ধরে এই সরকার (আওয়ামী লীগ) দেশকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। এই সরকার যা যা করেছে তার বিচার হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর কোনো নির্বাচন হবে না। যারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবে তাদের চিহ্নিত করা হবে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে CMSME ও নারী উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট থেকে আজকে যুদ্ধ শুরু হলো : ফখরুল

Update Time : 11:19:32 am, Saturday, 19 November 2022