3:36 am, Monday, 13 July 2026

সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক শ্রীমঙ্গল উপজেলা পরিদর্শন

অর্জুন দেবনাথ : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ০৩ জুন ২০২১ ইং সিলেট বিভাগীয় কমিশনার জনাব মোঃ খলিলুর রহমান মহোদয় পরিদর্শন করেন। তিনি শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য ও সাংস্কৃতিক উপকরণ বিতরণ করেন। এছাড়া তিনি শ্রীমঙ্গল উপজেলায় চা জাদুঘরে সংরক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত চেয়ার সরেজমিন দেখতে যান এবং গৃহহীন দুঃস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য নির্মিত ঘরের শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গল, বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে ৫০০ বন্যার্ত মানুষের পাশে বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী

সিলেট বিভাগীয় কমিশনার কর্তৃক শ্রীমঙ্গল উপজেলা পরিদর্শন

Update Time : 11:36:11 am, Friday, 4 June 2021