স্টাফ রিপোটার: গতকাল শনিবার দুপুর ১২ ঘটিকায় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ, সিলেট কার্যালয়ের কনফারেন্স রুমে বাংলাদেশ স্বাস্থ্য পরিবার কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ স্বাস্থ্য পরিবার অ্যাওয়ার্ড-২০২২’-এর সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদেরকে সম্মাননা পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও উত্তরীয় প্রদান করা হয়। এতে এবার সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ স্টোর কিপার’ হিসেবে নির্বাচিত হন মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের স্টোর কিপার মো. মোশাররফ হোসেন।
তিনি মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল তথা পুরো সিলেট বিভাগের মধ্যে স্টোর কিপার ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেন। তার এই অর্জনে তার কলিগসহ বন্ধু-বান্ধব শুভানুধ্যায়ীরা ভীষণভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিভাগীয় অফিসের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ নূরে আলম শামীম, সিলেট জেলার সিভিল সার্জন ডা. এস. এম. শাহরিয়ার, বাংলাদেশ স্বাস্থ্য পরিবার, বাংলাদেশ-এর আহ্বায়ক, বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা এম. গৌছ আহমদ চৌধুরী প্রমুখ।
1:31 pm, Saturday, 7 November 2026
News Title :
সিলেট বিভাগের ‘শ্রেষ্ঠ স্টোর কিপার’ নির্বাচিত মোশাররফ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:52:38 pm, Saturday, 17 December 2022
- 1348 Time View
Tag :
Popular Post



























