স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৭৫৮ জনের। শুক্রবার (৬ আগস্ট) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে ১৩ জনই সিলেট জেলার বাসিন্দা। দুই জন হবিগঞ্জের ও অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৭৭ জনে। তার মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৬২২ জন, সুনামগঞ্জে ৫৫, মৌলভীবাজারে ৬২ ও হবিগঞ্জে ৩৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে এক হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্ত হয়েছে ৭৫৮ জনের। তাদের মধ্যে সিলেট জেলায় ৪৬৫ জনের শনাক্ত হয়েছে। সুনামগঞ্জে ৫১, মৌলভীবাজারে ১৯১ ও হবিগঞ্জে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮.৫৪ শতাংশ।
এ পর্যন্ত বিভাগে মোট ৪৪ হাজার ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় ২৭ হাজার ৫৮৫, সুনামগঞ্জে পাঁচ হাজার ১১৩, মৌলভীবাজারে ছয় হাজার ২২১ ও হবিগঞ্জে পাঁচ হাজার ৩০০ জন। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে ২৭৫ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ৩২ হাজার ৫০১। বর্তমানে সিলেটে ৪৭৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

নিজস্ব প্রতিবেদক 


























