মোঃ ফাহাদ আহমদ, স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস। বিভিন্ন মামলার তথ্য উদ্ঘাটনে অনবদ্য অবদান রাখায় তাকে এই পদে ভূষিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সিলেট রেঞ্জ ডিআইজির সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়। এ সময় তাকে সিলেট রেঞ্জের ডিআইজির সম্মেলন কক্ষে অনুষ্ঠানের মাধ্যমে শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে তাকে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সনদ গ্রহণকালে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
জানা যায়, সামগ্রিক কর্ম তৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শিপু কুমার দাসকে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করে বিভাগীয় রেঞ্জ পুলিশ।
এ বিষয়ে উপ-পরিদর্শক (এসআই) শিপু কুমার দাস বলেন- এ গৌরব শুধু আমার একার নয়, এটি আমার কর্মরত থানার প্রত্যেক পুলিশ সদস্যদের। অক্লান্ত পরিশ্রমের কারণে এই গৌরব অর্জন হয়েছে। এ পুরষ্কার আমি থানার প্রত্যেক সদস্যদের উৎসর্গ করি।
এ দিকে শিপু কুমার দাসের এই অভূতপূর্ব সাফল্যে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে বিভিন্নভাবে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক 






















