3:32 pm, Friday, 10 April 2026

সীমান্তে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

স্টাফ রিপোটার: য়ানীবাজার ৫২ বিজিবির অভিযানে সীমান্তের দুবাগ এলাকা থেকে পৌনে ২ কোটি টাকা দামের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৮ এপ্রিল) রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক মোঃ আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তল্লাশির সময় ট্রাকের উপরিভাগে পাথর দ্বারা কৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ ষোল হাজার চারশত টাকা। তবে অভিযানের সময় ট্রাকটির চালক ও তার সহযোগীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে কৌশলে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি’র অধিনায়ক মোঃ আতাউর রহমান সুজন জানান, সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে বিজিবি কাজ করে যাচ্ছে।সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
About Author Information

Sirajul Islam

লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো : আতাউর রহমান এর শেষ কর্ম দিবস সম্পন্ন

সীমান্তে বিজিবির অভিযানে পৌনে দুই কোটি টাকার ভারতীয় জিরা ও কসমেটিকস জব্দ

Update Time : 10:09:22 am, Thursday, 9 April 2026