বিনোদন ডেস্ক :: স্ত্রী সুনীতা আহুজার মন্তব্যকে কেন্দ্র করে আবারো আলোচনায় বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। সম্প্রতি এক অল্প বয়সী অভিনেত্রীর সঙ্গে বিমানবন্দরে দেখা গিয়েছিল তাকে।
সেই ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা।
নেটিজেনদের একাংশ ওই তরুণীকে গোবিন্দর নতুন প্রেমিকা বলেও দাবি করেন।
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে সুনীতা স্বামীকে ‘সুগার ড্যাডি’ বলে কটাক্ষ করেছিলেন।
এবার সেই মন্তব্যের জবাব দিলেন গোবিন্দ।
স্ত্রীকে সতর্ক করে বলেছেন, ‘নিজের সীমার মধ্যে থাকুন।’
গোবিন্দর নতুন সিনেমার নায়িকা কোমল রানি স্বর্ণকরের সঙ্গে দেখা গিয়েছিল নায়ককে।
তাদের একসঙ্গে দেখা যাওয়ার পরই নানা আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে সুনীতা বলেন, মেয়ের বয়সি কোনও অভিনেত্রীর সঙ্গে এভাবে ঘোরাফেরা করা তাঁর স্বামীর উচিত নয়। এমনকি গোবিন্দাকে উদ্দেশ্য করে ‘সুগার ড্যাডি’ মন্তব্যও করেন তিনি।
এরপরই বিষয়টি নিয়ে সুনীতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন গোবিন্দ। তার অভিযোগ, নিজের সুবিধার জন্য সুনীতা আগে তাকে বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গিয়েছেন, কিন্তু এখন তিনি নতুন সিনেমা শুরু করতেই তার সম্মানহানি করার চেষ্টা করছেন।
গোবিন্দ বলেন, সাধারণ পরিবার থেকে বহু মানুষ স্বপ্ন নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসেন। তাদের এভাবে অপমান বা হেয় করা উচিত নয়। কারও কাছে অর্থ, ক্ষমতা বা সামাজিক সম্মান বেশি থাকলেও সেই কারণে অন্য কাউকে অপমান করার অধিকার তৈরি হয় না।
কম বয়সী অভিনেত্রীর সঙ্গে কাজ করা নিয়েও সুনীতার মন্তব্যের জবাব দিয়েছেন গোবিন্দ। অভিনেতার যুক্তি, বলিউডে বহু অভিনেতাই তাদের চেয়ে কম বয়সী অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। তরুণ সহ-অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেক বড় ব্যাপার। তাতে মনের বয়সও কম থাকে।

নিজস্ব প্রতিবেদক 




























