ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের চাঁদনি ঘাটে সুরমা নদীর উভয় পাড়ের সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেছেন।
শনিবার (০২ মে) সকাল ১১টায় চাঁদনি ঘাটে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান।
এছাড়াও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্টরা প্রধানমন্ত্রীর কাছে প্রকল্পটির বিষয়বস্তু তুলে ধরেন।
এর আগে প্রধানমন্ত্রী সিলেটে এসে প্রথমেই হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

নিজস্ব প্রতিবেদক 






















