ডেস্ক রিপোট : ঢাকা: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোনো কথা না বুঝে বলেননি বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নিজেরা কাদা-ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হবে।
সেনাপ্রধানের এ বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, সেনাপ্রধান আমার জন্য অনেক উঁচু স্তরের লোক। তিনি একটি বাহিনী চালাচ্ছেন। তিনি কোনো কথা না বুঝে বলেননি। বাকিটা ইন্টারপ্রিটেশন কী আপনারা জানুন। আমি যতটা ওনাকে চিনি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান, যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। সো আই হ্যাভ এ লট অব রেসপেক্ট ফর হিম।
উপদেষ্টা বলেন, উনি কী বলেছেন না বলেছেন সে ব্যাখ্যা আমি দিতে পারবো না। সেটা উনিই দিতে পারবেন। এটা আপনারা তাকে জিজ্ঞাসা করেন।
2:17 am, Wednesday, 10 December 2025
News Title :
সেনাপ্রধান না বুঝে কথা বলেননি: সাখাওয়াত হোসেন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:54:52 am, Thursday, 27 February 2025
- 195 Time View
Tag :
Popular Post



























