4:36 pm, Thursday, 18 June 2026

সেপ্টেম্বর মাসে কালনা ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন

ডেস্ক রিপোর্ট :: চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত নড়াইলের কালনা ও পিরোজপুরের বেকুটিয়ায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রকল্প দু’টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সেতুমন্ত্রী।

এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, মেট্রোরেল প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসময় মন্ত্রী সিলেটসহ অন্যান্য জেলায় বন্যার কারণে যেসব রাস্তার ক্ষতি হয়েছে সেগুলোকে দ্রুত মেরামত করারও নির্দেশনা দেন।

তিনি বলেন, এবারের ঈদে সড়কের অবস্থা দেশের সব জায়গায় ভালো, সড়কের জন্য কোনো যানজট হয়নি। যেটুকু হয়েছে ব্যবস্থাপনার জন্য এবং ত্রুটির জন্য। ভবিষ্যতে যাতে না হয় সেদিকে কঠোর নজর দিতে হবে।

করোনা নতুন করে বাড়ছে, তাই সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা আজকে সমালোচনা করে, তারা একটা কাজ দেখাক যে কাজটা জনগণের কোনো ধরনের দুর্ভোগ দুর্ঘটনা লাঘবে দেশের জনগণের জন্য করেছে। কোথাও তাদের দৃশ্যমান প্রকল্প নেই। এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথমভাগের নির্মাণকাজ শেষ হতে পারে বলেও জানান সেতুমন্ত্রী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

সেপ্টেম্বর মাসে কালনা ও অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন

Update Time : 09:34:29 am, Tuesday, 12 July 2022