7:54 pm, Saturday, 10 October 2026

সেমিফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া, হেরে বাংলাদেশের নিচেই রইলো ইংল্যান্ড

ডেস্ক রিপোর্ট :: ইতোমধ্যেই বিশ্বকাপের সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে ইংল্যান্ড। বর্তমান চ্যাম্পিয়নদের লড়াই কেবল পয়েন্ট টেবিলের তলানি থেকে উপরে ওঠার। সেখানেও ব্যর্থ তারা। অজিদের কাছে ৩৩ রানে হেরে পয়েন্ট টেবিলে বাংলাদেশের নিচেই রইলো ইংল্যান্ড। অন্যদিকে, ইংলিশদের হারিয়ে সেমিফাইনালের আরও কাছে অজিরা।

অস্ট্রেলিয়ার দেয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলে স্টার্কের শিকার হন জনি বেয়ারস্টো। পঞ্চম ওভারে আবারো আঘাত হানেন স্টার্ক। ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জো রুটকে নিজের শিকারে পরিণত করেন এই বাহাতি পেসার। ১৯ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে ইংল্যান্ড।

শুরুর সেই চাপ সামাল দেন ডেভিড মালান ও বেন স্টোকস। তৃতীয় উইকেট জুটিতে ৮৪ রানের জুটি গড়েন তারা। ২৩ তম ওভারে নিজের অর্ধশতক পূরণ করে ঐ ওভারেই প্যাভিলিয়নে ফেরেন মালান। জস বাটলারও এদিন ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। মাত্র এক রান করেন তিনি।

৬৪ রান করে জাম্পার বলে মারতে গিয়ে আউট হন স্টোকস। চলতি বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক। লিয়াম লিভিংস্টোনও নিজের প্রতিচ্ছায়া হয়েছিলেন। ৫ বলে ২ রান করে কামিন্সের বলে পুল করতে গিয়ে আউট হন তিনি। অভিজ্ঞ মঈন আলী ফেরেন ৪৩ রানে। ক্রিস ওকস শেষ দিকে ৩২ রান করলে সেটি কেবলই পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

এর আগে, টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। তবে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ওভারেই ১১ রান করা হেডকে ফিরিয়ে দেন পেসার ওকস। বেশি দূর যেতে পারেননি ওয়ার্নারও। ব্যক্তিগত ১৫ রানে থামেন তিনি।

৩৮ রানের দুই ওপেনারকে হারানোর পর অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। দেখেশুনে খেলে ৯৬ বলে ৭৫ রান যোগ করেন তারা। স্মিথের পর পাঁচ নম্বরে নামা জশ ইংলিশকে ৩ রানে আউট করে অস্ট্রেলিয়া শিবিরে দ্বিতীয় আঘাত হানেন রশিদ। এতে ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে অজিরা।

দলীয় ১৭৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে লাবুশেন ফেরার পর অস্ট্রেলিয়ার রান ২০০ পার করেন গ্রিন ও মার্কাস স্টয়নিস। দলের রান ২৫০ যাবার আগে নামের পাশে ৩৫ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরেন স্টয়নিস। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে অলআউট হবার আগে ২৮৬ রান করে অজিরা।

Tag :
About Author Information

Sirajul Islam

সেমিফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া, হেরে বাংলাদেশের নিচেই রইলো ইংল্যান্ড

Update Time : 08:14:14 am, Sunday, 5 November 2023