6:24 pm, Wednesday, 17 December 2025

সেহরিতে খেতে পারেন পাবদা মাছ ভুনা

লাইফস্টাইল ডেস্ক : সাহরিতে অতিরিক্ত তেল-মসলাযুক্ত কিংবা মুখরোচক খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। খেতে হবে এমন খাবার যা সারাদিন আপনাকে সতেজ ও সুস্থ থাকতে সাহায্য করবে। যেহেতু আমাদের প্রধান খাবার ভাত, তাই সেহরিতে ভাতের সঙ্গে মাছ বা মাংসের কোনো পদ এবং বিভিন্ন সবজি রাখতে পারেন। সেসব রান্না হতে হবে অল্প তেল-মসলায়।

চলুন জেনে নেওয়া যাক সাহরির জন্য পাবদা মাছ ভুনা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পাবদা মাছ- ৬-৭ টি
সরিষার তেল- ২ টেবিল চামচ
রসুন- ৫ থেকে ৬ কোয়া
লবণ- স্বাদমতো
হলুদ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- ২-৩টি
ধনেপাতা কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

মাছ কেটে ধুয়ে নিতে হবে। এরপর লবণ, হলুদ আর অল্প সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। যে কড়াইতে রান্না করবেন তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা ও সরিষার তেল দিন। এরপর তাতে অল্প পানি মিশিয়ে নিন। কড়াইটি চুলায় বসান। চুলার আঁচ কমানো থাকবে। এবার কড়াইতে কাঁচা মরিচ দিয়ে দিন। অন্য একটি প্যানে সামান্য তেল দিয়ে মাছগুলো এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিন। মসলা কষানো হলে তাতে ভাজা মাছগুলো দিয়ে দিন। এবার তাতে অল্প পানি যোগ করুন। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন।

Tag :
About Author Information

Sirajul Islam

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি, মৌলভীবাজার জেলা শাখার পুষ্পস্তবক অর্পণ।

সেহরিতে খেতে পারেন পাবদা মাছ ভুনা

Update Time : 06:57:53 am, Saturday, 2 April 2022