সৈয়দ আশফাক তানভীর, কুলাউড়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে অংশ নেন সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী। তিনি বাসদ (মার্কসবাদী) থেকে মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট-এর সমর্থিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-২ আসনে প্রতিদ্ব›িদ্বতা করেন।
নির্বাচন-পরবর্তী সময়ে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি তুলে ধরে সাদিয়া নোশিন বলেন, পুরো নির্বাচন-জার্নি ছিল মানুষের সঙ্গে নিবিড় সংযোগের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছেন এবং উৎসাহ দিয়েছেন, তা ভবিষ্যতের রাজনৈতিক পথচলায় বড় প্রেরণা হয়ে থাকবে।
তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। এটি জনগণের রায়ে নির্ধারিত হয়। কিন্তু তার রাজনীতির মূল লক্ষ্য মানুষের দাবিদাওয়া প্রতিষ্ঠা করা। নির্বাচনী ফলাফলের বাইরে থেকেও মানুষের অধিকার, ন্যায্য দাবি ও মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কাজ অব্যাহত থাকবে।

নির্বাচনের সময় যে অঙ্গীকার তিনি করেছিলেন, তার ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতেও মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ে তারা অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সমর্থন জানিয়েছেন বলেও উল্লেখ করেন সাদিয়া নোশিন। জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়টিকে তিনি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। তার মতে, নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ এবং সক্রিয় রাজনৈতিক ভ‚মিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
তিনি বলেন, শিক্ষা, দক্ষতা ও যোগ্যতায় নারীরা আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছেন। রাজনীতিতেও সেই সক্রিয় উপস্থিতি বাড়াতে হবে। বিশেষ করে সামাজিক ও আর্থ-সামাজিক বাস্তবতায় নারীদের যে বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়, সেগুলো দূর করতে সংগঠিতভাবে কাজ করা প্রয়োজন।
কুলাউড়া ও আশপাশের এলাকায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরও শক্তিশালী করতে আগামী দিনগুলোতে কাজ করবেন বলেও জানান তিনি। জেলার একমাত্র নারী প্রার্থী আমাকে দেখে মানুষ অবাক হয়েছেন, আবার অনুপ্রেরণা দিয়েছেন। মানুষের অনুপ্রেরণাই আমার পথচলা, কাজের প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়াবে। নির্বাচন থেকে নতুন করে দক্ষতা ও নিজের যোগ্যতা বৃদ্ধি করনে সহায়ক হবে। নির্বাচনে জয়- পরাজয় থাকবে তবে সাধারণ মানুষের ইতিবাচক মানসিকতা আমার সাহস জুগিয়েছে।
সবশেষে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বলেন, মানুষের সহযোগিতা নিয়েই আমরা সামনে এগোবো। ন্যায়ভিত্তিক, মূল্যবোধসম্পন্ন ও অধিকারনির্ভর রাজনীতি প্রতিষ্ঠার লড়াই চলবে। নির্বাচনে জিন বিজ্ঞানী, ধান গবেষক, লেখক ড. আবেদ চৌধুরীর সমর্থন সব চাইতে বড়ো প্রাপ্তি।
উল্লেখ্য, মৌলভীবাজার-২ আসনে সাদিয়া নোশিন তাসনিম চৌধুরীসহ মোট ৮ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। নির্বাচনে বিএনপি প্রার্থী শওকতুল ইসলাম শকু এমপি নির্বাচিত হন।

নিজস্ব প্রতিবেদক 
























