9:02 pm, Sunday, 19 April 2026

সৌদির পাঠানো উপহার পৌছালো কুলাউড়ার ৫১টি এতিমখানায়।

আব্দুল জব্বার বাহার কুলাউড়া: কুলাউড়া উপজেলায় সৌদি সরকারের পাঠানো উপহারস্বরূপ খেজুর বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে এ খেজুর প্রদান করা হয়।
১২ মার্চ বৃহস্পতিবার কুলাউড়া উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৫১টি এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে মোট ২৮ কাটুন ওজনে প্রায় ২২৪ খেজুর তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামিম আহমদ চৌধুরী, বিএনপি নেতা বদরুল খান, দেলওয়ার হোসেন ও আলমাছ পারভেজ তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের প্রতিনিধি মোক্তাদির হোসেন,সাংবাদিক মইনুল হক পবন, টিম জার্নালিস্ট সদস্য আব্দুল জব্বার বাহার, রাহমান তারেক ও মোহাম্মদ আলী শোভন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, শাহিন মাহমুদ, মো. কামরুজ্জামান এবং উপজেলা পিআই অফিসের কম্পিউটার অপারেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০২৬ সালের পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে বাংলাদেশে ১২ হাজার ২৫০ কার্টন খেজুর পাঠানো হয়েছে। বাংলাদেশ সরকার জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে এসব খেজুর সারাদেশে বিতরণের নির্দেশ দিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সৌদির পাঠানো উপহার পৌছালো কুলাউড়ার ৫১টি এতিমখানায়।

Update Time : 01:57:32 pm, Thursday, 12 March 2026