4:45 am, Monday, 16 March 2026

সৌদি আরবেই থাকার অঙ্গীকার রোনালদোর

ডেস্ক রিপোর্ট : মাঠের পারফরম্যান্সে আল হাজমকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার মাঠের বাইরের গুঞ্জনেও জল ঢেলে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে এই পর্তুগিজ সুপারস্টার সাফ জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের মাটিতেই তিনি সুখী এবং এই দেশকেই নিজের বর্তমান ঘর বলে মানেন তিনি। ম্যাচের নায়ক ৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার নিজেই করেছেন দুই গোল।

এ মাসের শুরুতে ক্লাবের ট্রান্সফার পলিসি নিয়ে অসন্তোষ থেকে ধর্মঘটে যাওয়ার গুঞ্জন ওঠে রোনালদোর নামে, যার ফলে তিনটি ম্যাচ মিস করেছিলেন তিনি।

তবে মাঠে ফিরেই ১৩ মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে চমৎকার এক ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন ‘সিআরসেভেন’। ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষিত হয়, যা ছিল ৩০ বছর বয়স হওয়ার পর রোনালদোর ৫০০তম গোল।
৩০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান। বিরতির ঠিক আগে রোনালদো আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ব্রাজিলিয়ান তারকা অ্যাঞ্জেলো নিজের অর্ধ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে গিয়ে দারুণ এক গোলে স্কোরলাইন ৩-০ করেন। এর ঠিক তিন মিনিট পর কোম্যানের পাস থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন রোনালদো।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালকে এক পয়েন্টে পেছনে ফেলে টেবিলের শীর্ষে জায়গা করে নিল আল নাসর।

ম্যাচ শেষে নিজের ভবিষ্যৎ নিয়ে সব জল্পনার অবসান ঘটান রোনালদো।

ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সৌদি আরবেরই এবং এখানেই থাকতে চাই। এই দেশ আমাকে এবং আমার পরিবারকে যেভাবে আপন করে নিয়েছে, তাতে আমি এখানে অত্যন্ত সুখী।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচে ২০ গোল করে নিজের ফর্মের জানান দিলেন এই ৪১ বছর বয়সী কিংবদন্তি। চলতি মাসের শুরুতে ক্লাবের দলবদল নীতি নিয়ে অসন্তোষের জেরে রোনালদোর ‘ধর্মঘটে’ যাওয়ার গুঞ্জন উঠেছিল। এমনকি তিনি আল নাসর ছেড়ে দিতে পারেন—এমন খবরও চাউর হয়েছিল ফুটবল মহলে।

তবে আল হাজমের বিপক্ষে জোড়া গোল করে দলকে পয়েন্ট টেবিলের শীর্ষে তোলার পর রোনালদোর এই সরাসরি বক্তব্য সব জল্পনার অবসান ঘটিয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পাকিস্তানকে ১১ রানে হারাল বাংলাদেশ, জিতল সিরিজও

সৌদি আরবেই থাকার অঙ্গীকার রোনালদোর

Update Time : 07:42:53 am, Sunday, 22 February 2026