1:41 am, Wednesday, 10 December 2025

সৌদি যুবরাজ পরিষ্কার করলেন কাবা শরীফ

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মক্কা নগরীর গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। দেশটির শাসক বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার এ কাজ করেন তিনি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমানের পক্ষে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান মক্কার গ্র্যান্ড মসজিদের পবিত্র কাবা পরিষ্কার করেন। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতা কাজে অংশ নেওয়ার আগে যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাবা শরীফ তাওয়াফ করেন এবং সেখানে নামাজ আদায় ও প্রার্থনা করেন।

আরব নিউজ বলছে, কাবা শরীফে পরিচ্ছন্নতা কাজের সময় সৌদি যুবরাজের সঙ্গে দেশটির ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল ছিলেন। এসময় সৌদি আরবের দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান।

এ ছাড়া সৌদি আরবের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কাবা শরীফ পরিষ্কার ও ধোয়ায় অংশ নেন বলে জানিয়েছে আরব নিউজ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়া জয়পাশায় শতবর্ষী দিঘি অবৈধভাবে ভরাট: একশনে উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৌদি যুবরাজ পরিষ্কার করলেন কাবা শরীফ

Update Time : 08:34:55 am, Tuesday, 16 August 2022