2:48 am, Sunday, 15 March 2026

স্টেজ শো করতে গিয়ে বিপাকে অরিজিৎ সিং, আঘাত পেয়েছেন হাতে

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর বিপুল জনপ্রিয়তা। অরিজিৎ কেবল প্লেব্যাক নয়, স্টেজ শো ও করে থাকেন। সম্প্রতি বিপুল খ্যাতির মাশুল গুনতে হলো অরিজিতকে এই শোতে গিয়েই।
অনুষ্ঠানে গান গাওয়ার সময়ই তাঁকে বিপাকে পড়তে হয়। গোটা ঘটনায় আঘাত পেয়েছেন গায়ক। তাঁর ডান হাতে গুরুতর আঘাত লাগে।

মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা এক ভক্ত তাঁর হাত ধরে টানাটানি করতে থাকেন এদিন ঔরঙ্গাবাদের শোতে। আর এই ঘটনার জেরেই হাতে চোট পান অরিজিৎ। সেই ভক্ত এমন ভাবে তাঁর হাত ধরে টানাটানি করছিলেন যে তিনি তাঁর সেই হাত সোজা করতে পারছিলেন না। হাত রীতিমত কাঁপছিল। তবুও মুখ থেকে টু শব্দটি করেননি গায়ক। শান্ত হয়েই তাঁর সঙ্গে কথা বলতে থাকেন। বোঝান তিনি হাতে চোট পেয়েছেন।

মঞ্চ থেকে অরিজিৎ বলেন, ‘আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না আমি। এই অবস্থায় যদি আমি গান গাইতে না পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে?’

কিন্তু যতই আঘাত পান না কেন, যতই সেই ব্যক্তির কাছে অরিজিৎ প্রশ্ন রাখুন যে তিনি কেন এমন করলেন তিনি কিন্তু এই শো থামাতে চাননি। বরং উল্টে জানান তিনি তাঁর সব দর্শকদের কাছে যাবেন। তিনি তাঁদের সবাইকে ভালোবাসেন। তিনি এই শো চালিয়ে যাবেন। পরে মঞ্চেই প্রাথমিক চিকিৎসা করা হয় গায়কের। বাঁধতে হয় ক্রেপ ব্যান্ডেজ।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

স্টেজ শো করতে গিয়ে বিপাকে অরিজিৎ সিং, আঘাত পেয়েছেন হাতে

Update Time : 08:07:11 am, Tuesday, 9 May 2023