মশাহিদ আহমদ : সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় বাউল শিল্পী শিবলু দেওয়ান নামীয় এক স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক গৃহবধ‚। অভিযোগে তিনি দাবি করেছেন, স্বামী ব্যবসার কথা বলে তার কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার পর বিভিন্ন সময় শারীরিক নির্যাতন চালিয়েছেন, সন্তানকে নিজের কাছে রেখে ঘর থেকে বের করে দিয়েছেন এবং তার ফেসবুক আইডি ব্যবহার করে আপত্তিকর ছবি ও মানহানিকর পোস্ট প্রকাশ করছেন। অভিযোগ স‚ত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার কাসিপুর গ্রামের মনি আক্তারের সঙ্গে প্রায় তিন বছর আগে ইসলামী শরিয়াহ মোতাবেক সিলেট মোগলাবাজার থানাধীন আলমপুর মালিপুর গ্রামের আজম আলীর পুত্র শিবলু মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্টুডিও ব্যবসা পরিচালনার কথা বলে স্বামী তার কাছ থেকে ৬ লাখ টাকা নেন। পরে ওই ব্যবসা বন্ধ হয়ে গেলে আরও টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কয়েক মাস আগে গাড়ি কেনার জন্য আবারও টাকা দাবি করেন শিবলু মিয়া। এতে রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়া হয়। একই সঙ্গে তাদের কন্যা সন্তান, মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী দাবি করেন, তার মোবাইল ফোন নিজের কাছে রেখে অভিযুক্ত স্বামী তার ফেসবুক আইডি নিয়ন্ত্রণে নিয়ে বিভিন্ন আপত্তিকর ছবি ও কুরুচিপ‚র্ণ লেখা পোস্ট করছেন, যা তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে। এছাড়া মোবাইল ফোনে কল করে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত প্রতিকার চেয়েছেন। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে সংশ্লিষ্ট স‚ত্র। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিবলু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।
9:37 pm, Sunday, 19 July 2026
News Title :
স্ত্রীর অশ্লীল আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট: থানায় অভিযোগ স্ত্রীর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:00:21 pm, Sunday, 21 June 2026
- 110 Time View
Tag :
Popular Post



























