11:54 am, Monday, 19 January 2026

স্বাধীনতার ৫০ বছরেও নিরাপদ হয়নি নৌপথ: জিএম কাদের

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি আপেক্ষ প্রকাশ করে বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

শোকবার্তায় তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি মর্মান্তিক এ ঘটনার দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

লঞ্চে অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্বাধীনতার ৫০ বছরেও নিরাপদ হয়নি নৌপথ: জিএম কাদের

Update Time : 09:20:03 am, Friday, 24 December 2021