4:05 am, Thursday, 18 June 2026

স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নাম্বার সার্চ করলে আসে পর্ন সাইট!

ডেস্ক রিপোর্ট : দেশে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই অবস্থায় রোগীর অবস্থা গুরুতর না হলে হটলাইনের মাধ্যমে টেলিমেডিসিন সেবা নেওয়ার নির্দেশনা দিয়েছে দেশের স্বাস্থ্য বিভাগ। তবে এই হটলাইন নাম্বার খুঁজতে কেউ যদি গুগলে ‘স্বাস্থ্য অধিদফতর হটলাইন নাম্বার’ লিখে সার্চ দেন, তাহলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটের মেটা ডেসক্রিপশনে বিভিন্ন পর্ন সাইটের ঠিকানা দেখাচ্ছে। বিষয়টিকে লজ্জাজনক বলছেন বিশেষজ্ঞরা।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

আহমেদ জারিফ নামের এক চিকিৎসক লিখেছেন, ‘স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে গুগল সার্চে এমন আসছে। অনলাইনের যুগে সবাই অনলাইনে সার্চ করে। ওয়েব ডেভেলপমেন্টের অতি ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি, এটা সাইট ডেভেলপারদেরই কাজ অথবা সাইট হ্যাকড। বেশ লজ্জা পেয়েছি। দয়া করে দায়িত্বশীল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।’

রাশেদুজ্জামান জয় নামের একজন লিখেছেন, ‘এই সাইট কেউ হ্যাক করেনি। এই Invisible Header সম্পর্কে ডেভেলপার নিজেই সব চেয়ে ভালো বলতে পারবে, I guess. স্বাস্থ্য মন্ত্রণালয়ের সার্কাস আর শেষ হইলো না!’

তামিম ইসলাম নামের আরেক চিকিৎসক লিখেছেন, ‘আমি ভাবছিলাম ছবিটা এডিট করা! পরে সার্চ দিয়ে এই অবস্থাই। বিষয়টি খুবই প্যাথেটিক।’

আবিদুর রহমান নামের একজন লিখেছেন, ‘Header-এ add করে invisible করে দিয়েছে। ইচ্ছা করে করা কাজ।’

সোমবার (২৬ জুলাই) বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদফতরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘প্রতিমাসে লক্ষাধিক টাকা এই ওয়েবসাইটের পেছনে খরচ হলেও এটি নিয়ে আমাদেরও অসংখ্য অভিযোগ আছে। নিয়মিতভাবে এটিকে আপডেট করা হয় না। ডিজাইনটাও মনে হয় অনেক পুরোনো আমলের। সব মিলিয়ে ব্যাপারটা হতাশাজনক।’

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশিদ আলম এই প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে এমআইএসের (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সঙ্গে কথা বলছি। আশা করি ঠিক হয়ে যাবে।

Tag :
About Author Information

Sirajul Islam

শত শত নেতাকর্মী নিয়ে শ্রীমঙ্গলের সমাবেশে মোসারফ

স্বাস্থ্য অধিদফতরের হটলাইন নাম্বার সার্চ করলে আসে পর্ন সাইট!

Update Time : 06:25:06 am, Monday, 26 July 2021