4:17 pm, Thursday, 10 September 2026

স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর আগারগাঁওয়ে আধুনিক-সুবিধা সম্পন্ন নতুন ডাক ভবনের যাত্রা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৭ মে)। এ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ডাক ভবনে উপস্থিত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জানা যায়, চিঠি, ডাকবাক্স, ডাক হরকরাকে ভুলে না যায়- সেজন্য ডাক বাক্সের আদলে নতুন ডাক ভবন নির্মাণ করা হয়েছে।

৯১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে দুটি বেজমেন্টসহ ১৪ তলা ভবন নির্মাণের জন্য ‘বাংলাদেশ ডাক অধিদফতরের সদরদফতর’ শীর্ষক প্রকল্পটি ২০১৮ সালের ২০ মার্চ একনেকে অনুমোদিত হয়। নবনির্মিত ডাক ভবনে সুসজ্জিত ও সমৃদ্ধ লাইব্রেরি, আধুনিক পোস্টাল মিউজিয়াম, সুপরিসর অডিটরিয়াম, ক্যাফেটেরিয়া, ডে-কেয়ার সেন্টার, মেডিক্যাল সুবিধা, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং সার্বক্ষণিক ওয়াইফাইসহ অন্যান্য তথ্যপ্রযুক্তিগত সুবিধা রাখা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্মারক ডাক টিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Update Time : 06:54:11 am, Thursday, 27 May 2021