2:53 pm, Thursday, 19 February 2026

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি : কাদের

ডেস্ক রিপোর্ট :: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন এ দেশের রাজনৈতিক ইতিহাসে নিকৃষ্টতম নজির। হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি। বিএনপিই এ দেশে হত্যা, সন্ত্রাসের জনক। বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তির নির্ভরযোগ্য আস্থার ঠিকানা হচ্ছে বিএনপি।

আজ রবিবার (২২ আগস্ট) চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা নেই- বিএনপি মহাসচিবের এমন নির্লজ্জ বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের পুরস্কৃত করা, নিরাপদে বিদেশে পাঠিয়ে দিয়ে বিভিন্ন দূতাবাসে চাকরি দেওয়াই প্রমাণ করে জিয়াউর রহমান জড়িত, এর চেয়ে বড় প্রমাণ আর কী হতে পারে?’

ওবায়দুল কাদের বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টার-মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। আর হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ছিলেন ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ অন্যান্য নেতা।

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক ও জনপথ অধিদফতরে সাসেক সড়ক সংযোগ প্রকল্প -২ এর আওতায় দু’টি প্যাকেজের চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় মন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘গাজীপুর- এলেঙ্গা ও খুলনা-যশোর সড়কে যে কোনো মূল্যে ভোগান্তি দূর করতে হবে।’

তিনি গাজীপুর-এলেঙ্গা সড়ক নির্মাণ কেন বিলম্বিত হচ্ছে, তা সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

বিআরটি প্রকল্প যেটা আছে সেটা আগে দ্রুত শেষ করার নির্দেশ দিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘নতুন কোনো প্রকল্প নেওয়ার প্রয়োজন নেই, আগে চলমান কাজগুলো শেষ করতে হবে।’

কাজের গুণগত মান বজায় রেখে যথাসময়ে সাসেক সড়ক সংযোগ প্রকল্পটি শেষ করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন ওবায়দুল কাদের।

চুক্তি সই অনুষ্ঠানে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু বিভাগের সচিব আবু বকর ছিদ্দিক ও প্রকল্প পরিচালক ডক্টর মো. ওয়ালিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রকল্পে চুক্তি সই করে ঠিকাদারি প্রতিষ্ঠান আবদুল মোমেন লি. ও চায়না রেলওয়ে ব্রিজ কনস্ট্রাকশন গ্রুপ এবং সড়ক ও জনপথ অধিদফতরের পক্ষে প্রধান প্রকৌশলী মো. আবদুস সবুর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী

হত্যার রাজনীতির উত্তরাধিকার বহন করছে বিএনপি : কাদের

Update Time : 08:53:35 am, Sunday, 22 August 2021