2:05 am, Sunday, 15 March 2026

হত্যা মামলা : এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেফতার

ডেস্ক রিপোট:হত্যা মামলা : এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেফতার

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হবিগঞ্জের বাহুবল উপজেলায় শোয়েব চৌধুরী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুক্তা আক্তার উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে ও দীননাথ ইনস্টিটিউশনের শিক্ষার্থী।

মঙ্গলবার (০৯ মে) রাত সাড়ে ১০টায় বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।

ওসি রকিবুল ইসলাম খান জানান, শোয়েব চৌধুরী হত্যা মামলার এজাহারনামীয় আসামি মুক্তা আক্তার। মঙ্গলবার দুপুরে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে শকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন বলে বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

অপরাধী ‘ধরিয়ে দিতে’ পুলিশের আহ্বান, মব ভায়োলেন্সের শঙ্কা

হত্যা মামলা : এসএসসি পরীক্ষার্থী কিশোরী গ্রেফতার

Update Time : 01:30:40 pm, Wednesday, 10 May 2023